সূরা আস-সাফফাত ৩৭:৩৩

৩৭:৩৩

فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fa-innahum yawma-idhin fī l-ʿadhābi mush'tarikūna

Taisirul Quran

সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:৩১

    আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে।

  2. ৩৭:৩২

    আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম।’

  3. ৩৭:৩৩

    সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।

  4. ৩৭:৩৪

    অপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি।

  5. ৩৭:৩৫

    তাদেরকে যখন ‘আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই’ বলা হত, তখন তারা অহংকার করত।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২৭-৩৭ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা বর্ণনা করছেন যে, কাফিররা জাহান্নামের মধ্যে যেভাবে জ্বলতে থাকবে ও পরস্পর দ্বন্দ্বে ও তর্ক-বিতর্কে লিপ্ত হবে ঠিক তেমনিভাবে তারা কিয়ামতের মাঠে একে অপরকে দোষারোপ করতে থাকবে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবী) অর্থাৎ “দুর্বলরা ক্ষমতাদর্পীদেরকে বলবেঃ আমরা তোমাদের অনুসারী ছিলাম, সুতরাং আজ কি তোমরা আমাদেরকে শাস্তির কিছু অংশ থেকে রক্ষা করবে না? ক্ষমতাদপীরা উত্তরে বলবেঃ আমরা নিজেরাও তো তোমাদের সাথে জাহান্নামে রয়েছি…

সম্পূর্ণ তাফসির পড়ুন