সূরা আস-সাফফাত ৩৭:১৮

৩৭:১৮

قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qul naʿam wa-antum dākhirūna

Taisirul Quran

তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:১৬

    আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?

  2. ৩৭:১৭

    এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’

  3. ৩৭:১৮

    তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’

  4. ৩৭:১৯

    ওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।

  5. ৩৭:২০

    তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১-১৯ নং আয়াতের তাফসীর: আলাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেনঃ তুমি কিয়ামত অস্বীকার কারীদেরকে প্রশ্ন করঃ আল্লাহ্ তা'আলার কাছে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, না আসমান, যমীন, ফেরেশতা, জ্বিন ইত্যাদি সৃষ্টি করা কঠিন? হযরত ইবনে মাসউদ (রাঃ)-এর কিরআতে (আরবী) রয়েছে। ভাবার্থ এই যে, তারা তো এসবের সত্যতা স্বীকার করে, তবে মৃত্যুর পর পুনর্জীবনকে তারা কেন অস্বীকার করে? অন্য আয়াতে রয়েছেঃ (আরবী) অর্থাৎ “অবশ্যই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করা মানব সৃষ্টি…

সম্পূর্ণ তাফসির পড়ুন