সূরা আস-সাফফাত ৩৭:১৭২

৩৭:১৭২

إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

innahum lahumu l-manṣūrūna

Taisirul Quran

তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:১৭০

    কিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।

  2. ৩৭:১৭১

    আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে,

  3. ৩৭:১৭২

    তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।

  4. ৩৭:১৭৩

    আর আমার সৈন্যরাই বিজয়ী হবে

  5. ৩৭:১৭৪

    কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৭১-১৭৯ নং আয়াতের তাফসীর: আল্লাহ্ তা'আলা বলেনঃ আমি পূর্ববর্তী কিতাবসমূহেও লিপিবদ্ধ করেছি এবং পূর্ববর্তী নবীদের (আঃ) মাধ্যমেও দুনিয়াবাসীকে শুনিয়ে দিয়েছি যে, দুনিয়া ও আখিরাতে আমার রাসূল ও তাদের অনুসারীদের পরিণামই হবে উত্তম। যেমন তিনি অন্য জায়গায় বলেছেনঃ (আরবী) অর্থাৎ “আল্লাহ্ লিপিবদ্ধ করে রেখেছেনঃ অবশ্যই আমি ও আমার রাসূলরাই জয়যুক্ত থাকবো, নিশ্চয়ই আল্লাহ্ শক্তিশালী ও মহা পরাক্রমশালী ।”(৫৮:২১) আর এক জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “নিশ্চয়ই আমি…

সম্পূর্ণ তাফসির পড়ুন