সূরা আস-সাফফাত ৩৭:১৫৫

৩৭:১৫৫

أَفَلَا تَذَكَّرُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

afalā tadhakkarūna

Taisirul Quran

তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:১৫৩

    তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?

  2. ৩৭:১৫৪

    তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?

  3. ৩৭:১৫৫

    তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

  4. ৩৭:১৫৬

    (তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?

  5. ৩৭:১৫৭

    তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৪৯-১৬০ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা মুশরিকদের অহমিকার বর্ণনা দিচ্ছেন যে, তারা নিজেদের জন্যে তো পুত্র সন্তান পছন্দ করছে, আর আল্লাহর জন্যে নির্ধারণ করছে কন্যা সন্তান। তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে শুনলে তাদের মুখ কালো হয়ে যায়, অথচ তারা আল্লাহর জন্যে ওটাই সাব্যস্ত করে। তাই মহান আল্লাহ বলেনঃ তাদেরকে জিজ্ঞেস কর তো যে, এটা কি ধরনের বন্টন যে, তোমাদের জন্যে তো পুত্র সন্তান, আর আল্লাহর জন্যেই রয়েছে কন্যা সন্তান?এরপর আল্লাহ পাক বলেনঃ আমি কি…

সম্পূর্ণ তাফসির পড়ুন