সূরা আস-সাফফাত ৩৭:১২০

৩৭:১২০

سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

salāmun ʿalā mūsā wahārūna

Taisirul Quran

মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:১১৮

    আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

  2. ৩৭:১১৯

    আমি তাদের উভয়কে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম।

  3. ৩৭:১২০

    মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।

  4. ৩৭:১২১

    এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

  5. ৩৭:১২২

    তারা দু’জন ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১৪-১২২ নং আয়াতের তাফসীর: এখানে মহামহিমান্বিত আল্লাহ হযরত মূসা (আঃ) ও হযরত হারূন (আঃ)-এর প্রতি যে অনুগ্রহ করেছেন তার বর্ণনা দিচ্ছেন এবং তাঁদেরকে ও যেসব লোক তাঁদের সাথে ঈমান এনেছিল তাদেরকে ফিরাউনের ন্যায় শক্তিশালী শত্রুর কবল হতে মুক্তি দেয়ার কথা বর্ণনা করেছেন। সে তাদেরকে জঘন্যভাবে অবনমিত করতো এবং তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতো ও কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। ফিরাউন তাদের দ্বারা নিকৃষ্ট ও নিম্ন পর্যায়ের সেবা গ্রহণ করতো। এরূপ নিকৃষ্টতম…

সম্পূর্ণ তাফসির পড়ুন