সূরা আস-সাফফাত ৩৭:১১০

৩৭:১১০

كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

kadhālika najzī l-muḥ'sinīna

Taisirul Quran

সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:১০৮

    আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।

  2. ৩৭:১০৯

    ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক!

  3. ৩৭:১১০

    সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।

  4. ৩৭:১১১

    সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।

  5. ৩৭:১১২

    আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের- যে ছিল সৎকর্মশীল বান্দাহদের অন্তর্ভুক্ত একজন নবী।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৯৯-১১৩ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা সংবাদ প্রদান করছেন যে, যখন হযরত ইবরাহীম (আঃ) স্বীয় সম্প্রদায়ের ঈমান আনয়ন হতে নিরাশ হয়ে গেলেন, কারণ তারা আল্লাহর ক্ষমতা প্রকাশক বহু নিদর্শন দেখার পরও ঈমান আনলো না, তখন তিনি সেখান থেকে হিজরত করে অন্যত্র চলে যেতে ইচ্ছা করে প্রকাশ্যভাবে তাদেরকে বললেনঃ “আমি আমার প্রতিপালকের দিকে চললাম। তিনি অবশ্যই আমাকে সৎপথে পরিচালিত করবেন। আর তিনি প্রার্থনা করলেনঃ “হে আমার প্রতিপালক! আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন!”…

সম্পূর্ণ তাফসির পড়ুন