সূরা আর-রাহমান ৫৫:৬০

৫৫:৬০

هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

hal jazāu l-iḥ'sāni illā l-iḥ'sānu

Taisirul Quran

উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৫:৫৮

    তারা যেন পদ্মরাগ ও প্রবাল।

  2. ৫৫:৫৯

    অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

  3. ৫৫:৬০

    উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?

  4. ৫৫:৬১

    অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

  5. ৫৫:৬২

    এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৫৪-৬১ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা বলেনঃ জান্নাতী লোকেরা বালিশে হেলান দিয়ে থাকবে, শুয়েই থাকুক বা আরামে বসেই থাকুক। তাদের বিছানাও এমন উন্নত মানের হবে যে, ওর ভিতরের আস্তরও হবে খুঁটি মোটা রেশমের তৈরী। তাহলে উপরটা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। মালিক ইবনে দীনার (রঃ) এবং সুফিয়ান সাওরী (রঃ) বলেন যে, আস্তর যদি এরূপ হয় তাহলে বাইরের অংশ তো অবশ্যই নূরানী বা জ্যোতির্ময় হবে যা সরাসরি রহমতের বহিঃপ্রকাশ ও নূর হবে। তারপর তাতে কত যে সুন্দর সুন্দর শিল্প…

সম্পূর্ণ তাফসির পড়ুন