সূরা আর-রাহমান ৫৫:৪৫

৫৫:৪৫

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fabi-ayyi ālāi rabbikumā tukadhibāni

Taisirul Quran

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৫:৪৩

    এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।

  2. ৫৫:৪৪

    সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।

  3. ৫৫:৪৫

    অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

  4. ৫৫:৪৬

    আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।

  5. ৫৫:৪৭

    অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৭-৪৫ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা বলেনঃ যেদিন আকাশ বিদীর্ণ হবে অর্থাৎ কিয়ামতের দিন। এটা অন্যান্য আয়াতগুলোতেও বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ পাকের উক্তিঃ (আরবী) অর্থাৎ “আকাশ বিদীর্ণ হয়ে বিশ্লিষ্ট হয়ে পড়বে।" (৬৯:১৬) আর এক জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “যেদিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেয়া হবে।” (২৫:২৫) অন্য এক জায়গায় রয়েছেঃ (আরবী) অর্থাৎ “যখন আকাশ বিদীর্ণ হবে ও তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয়।”…

সম্পূর্ণ তাফসির পড়ুন