সূরা আর-রাহমান ৫৫:১১

৫৫:১১

فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fīhā fākihatun wal-nakhlu dhātu l-akmāmi

Taisirul Quran

এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৫:৯

    সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,

  2. ৫৫:১০

    আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,

  3. ৫৫:১১

    এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,

  4. ৫৫:১২

    আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।

  5. ৫৫:১৩

    অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত যার (রঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক বলেঃ “ (আরবী)-এর মধ্যে (আরবী) শব্দটি (আরবী) হবে, না (আরবী) হবে?” তখন তাকে জবাবে বলেনঃ “তুমি কি কুরআন পূর্ণটাই পড়েছো?" সে উত্তর দেয়ঃ “আমি মুফাসসালের সমস্ত সূরা এক রাকআতে পড়ে থাকি।” তিনি তখন বলেনঃ “কবিতা যেমন তাড়াতাড়ি পড়া হয়, তুমি হয়তো এই ভাবেই কুরআনও পড়ে থাকো? এটা খুব দুঃখজনক ব্যাপারই বটে। আল্লাহর নবী (সঃ) মুফাসসালের প্রাথমিক সূরাগুলোর কোন দুটি সূরা মিলিয়ে পড়তেন তা আমার খুব ভাল স্মরণ আছে। হযরত…

সম্পূর্ণ তাফসির পড়ুন