সূরা আন-নাযি'আত ৭৯:৩৭

৭৯:৩৭

فَأَمَّا مَن طَغَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fa-ammā man ṭaghā

Taisirul Quran

অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৯:৩৫

    সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।

  2. ৭৯:৩৬

    এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।

  3. ৭৯:৩৭

    অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,

  4. ৭৯:৩৮

    আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল

  5. ৭৯:৩৯

    জাহান্নামই হবে তার আবাসস্থল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৪-৪৬ নং আয়াতের তাফসীর(আরবি) দ্বারা কিয়ামতের দিন উদ্দেশ্য। কেননা, ঐদিন হবে খুবই ভয়াবহ ও গোলযোগপূর্ণ দিন। যেমন অন্যত্র রয়েছেঃ (আরবি) অর্থাৎ “কিয়ামত বড়ই কঠিন ও অপছন্দনীয় দিন।” (৫৪:৪৬) যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবি)অর্থাৎ “সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে, কিন্তু তখন উপদেশ গ্রহণে কি কাজ হবে?” (৮৯:২৩) অর্থাৎ ঐ সময় উপদেশ গ্রহণে কোনই উপকার হবে। মানুষের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। তারা ঐ জাহান্নাম স্বচক্ষে দেখবে। পার্থিব জীবনে যারা শুধু…

সম্পূর্ণ তাফসির পড়ুন