সূরা আন-নাযি'আত ৭৯:২৩

৭৯:২৩

فَحَشَرَ فَنَادَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

faḥashara fanādā

Taisirul Quran

সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৯:২১

    কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।

  2. ৭৯:২২

    অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।

  3. ৭৯:২৩

    সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।

  4. ৭৯:২৪

    সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।

  5. ৭৯:২৫

    পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৫-২৬ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা স্বীয় রাসূল মুহাম্মাদ (সঃ)-কে অবহিত করছেন যে, তিনি তাঁর বান্দা ও রাসূল হযরত মূসা (আঃ)-কে ফিরাউনের নিকট পাঠিয়েছিলেন এবং মু'জিযা দ্বারা তাকে সাহায্য করেছিলেন। কিন্তু এতদসত্ত্বেও ফিরাউন ঔদ্ধত্য, হঠকারিতা ও কুফরী হতে বিরত হয়নি। অবশেষে তার উপর আল্লাহর আযাব নাযিল হলো এবং সে ধ্বংস হয়ে গেল। মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ হে নবী (সঃ) তোমার বিরুদ্ধাচরণকারী এবং তোমাকে মিথ্যা প্রতিপন্নকারী…

সম্পূর্ণ তাফসির পড়ুন