১১৪টি সূরার মধ্যে ১১৪ নম্বর

সূরা আন-নাস পরিচিতি

আন-নাস পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ১১৪ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৬। এটি মুসহাফের ৬০৪ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

سورةالناس১১৪

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৬
শব্দ
২০
পারা
৩০৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৬০৪৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
০:৪০মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৬০৪ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-৬ নং আয়াতের তাফসীরএ সূরায় মহা মহিমান্বিত আল্লাহর তিনটি গুণ বিবৃত হয়েছে। অর্থাৎ তিনি হলেন পালনকর্তা, শাহানশাহ এবং মা'বুদ বা পূজনীয়। সব কিছু তিনিই সৃষ্টি করেছেন, সবই তার মালিকানাধীন এবং সবাই তার আনুগত্য করছে। তিনি তার প্রিয় নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেনঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির এবং মানুষের মা'বুদের, পশ্চাদপসরণকারীর অনিষ্ট হতে যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা ও প্ররোচনা দিয়ে থাকে। চাই সে জ্বিন হোক অথবা মানুষ হোক। অর্থাৎ যারা অন্যায় ও খারাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে চোখের সামনে হাজির করে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত করার কাজে যারা অতুলনীয়। আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিরাই শুধু তাদের অনিষ্ট হতে রক্ষা পেতে পারে।সহীহ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “তোমাদের প্রত্যেকের সাথে একজন করে শয়তান রয়েছে।” সাহাবিগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার সাথেও কি শয়তান রয়েছে?” উত্তরে তিনি বললেনঃ “হ্যা আমার সঙ্গেও শয়তান রয়েছে? কিন্তু আল্লাহ তাআলা ঐ শয়তানের মুকাবিলায় আমাকে সাহায্য করেছেন, কাজেই আমি নিরাপদ থাকি। সে আমাকে পুণ্য ও কল্যাণের শিক্ষা দেয়।”

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৫টি শব্দ
১১৪:৫
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ১টি
১১৪:২

যেভাবে শুরু

১১৪:১

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,

Taisirul Quran

যেভাবে শেষ

১১৪:৬

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

Taisirul Quran