সূরা আন-নাস ১১৪:৫

১১৪:৫

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

alladhī yuwaswisu fī ṣudūri l-nāsi

Taisirul Quran

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১১৪:৩

    মানুষের প্রকৃত ইলাহর,

  2. ১১৪:৪

    যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,

  3. ১১৪:৫

    যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

  4. ১১৪:৬

    (এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৬ নং আয়াতের তাফসীরএ সূরায় মহা মহিমান্বিত আল্লাহর তিনটি গুণ বিবৃত হয়েছে। অর্থাৎ তিনি হলেন পালনকর্তা, শাহানশাহ এবং মা'বুদ বা পূজনীয়। সব কিছু তিনিই সৃষ্টি করেছেন, সবই তার মালিকানাধীন এবং সবাই তার আনুগত্য করছে। তিনি তার প্রিয় নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেনঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির এবং মানুষের মা'বুদের, পশ্চাদপসরণকারীর অনিষ্ট হতে যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা ও প্ররোচনা দিয়ে…

সম্পূর্ণ তাফসির পড়ুন