সূরা আন-নাজম ৫৩:৯

৫৩:৯

فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fakāna qāba qawsayni aw adnā

Taisirul Quran

ফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৩:৭

    আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে,

  2. ৫৩:৮

    অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,

  3. ৫৩:৯

    ফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।

  4. ৫৩:১০

    তখন (আল্লাহ) তাঁর বান্দাহর প্রতি ওয়াহী করলেন যা ওয়াহী করার ছিল।

  5. ৫৩:১১

    (নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৫-১৮ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা তাঁর বান্দা ও রাসূল হযরত মুহাম্মাদ (সঃ) সম্পর্কে খবর দিতে গিয়ে বলেন যে, তাকে শিক্ষা দান করেন শক্তিশালী ও প্রজ্ঞাসম্পন্ন (ফেরেশতা)। তিনি হলেন হযরত জিবরাঈল (আঃ)। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবাহকের আনীত বাণী, যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যাকে সেথায় মান্য করা হয় এবং যে বিশ্বাস ভাজন।” (৮১:১৯-২১) এখানেও বলা হয়েছে যে, তিনি (হযরত…

সম্পূর্ণ তাফসির পড়ুন