সূরা আন-নাজম ৫৩:৪৩

৫৩:৪৩

وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-annahu huwa aḍḥaka wa-abkā

Taisirul Quran

আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৩:৪১

    অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল

  2. ৫৩:৪২

    আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত,

  3. ৫৩:৪৩

    আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।

  4. ৫৩:৪৪

    আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান।

  5. ৫৩:৪৫

    আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া- পুরুষ আর নারী,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৪২-৫৫ নং আয়াতের তাফসীর: ঘোষিত হচ্ছে যে, শেষে প্রত্যাবর্তন স্থল আল্লাহর নিকট। কিয়ামতের দিন সবকেই তারই সামনে হাযির হতে হবে। হযরত মুআয (রাঃ) বানু আওদ গোত্রের মধ্যে ভাষণ দিতে গিয়ে বলেনঃ “হে বানু আওদ! আমি রাসূলুল্লাহ (সঃ)-এর দূতরূপে তোমাদের নিকট আগমন করেছি। তোমরা সবাই এ বিশ্বাস রেখো যে, তোমাদের সবকেই আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। অতঃপর তোমাদেরকে জান্নাতে প্রবিষ্ট করা হবে অথবা জাহান্নামে নিক্ষেপ করা হবে।” (এটা ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা…

সম্পূর্ণ তাফসির পড়ুন