সূরা আন-নাজম ৫৩:৪০

৫৩:৪০

وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-anna saʿyahu sawfa yurā

Taisirul Quran

আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৩:৩৮

    (সে খবর এই) যে, কোন বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা।

  2. ৫৩:৩৯

    আর এই যে, মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না,

  3. ৫৩:৪০

    আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,

  4. ৫৩:৪১

    অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল

  5. ৫৩:৪২

    আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৩-৪১ নং আয়াতের তাফসীর: পূর্ণ প্রতিদান, যারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ তা'আলা নিন্দে করছেন। তিনি বলেনঃ (আরবী) অর্থাৎ “সে বিশ্বাস করেনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।” (৭৫:৩১-৩২)এখানে বলেনঃ “সে দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়।' অন্তরকে সে উপদেশ গ্রহণকারী করেনি। কখনো কখনো কিছু মেনে নেয়, অতঃপর রজু কর্তন করে পৃথক হয়ে যায়। আরবের লোকেরা (আরবী) ঐ সময় বলে, যেমন কিছু লোকে কূপ খনন করতে রয়েছে…

সম্পূর্ণ তাফসির পড়ুন