সূরা আন-নাজম ৫৩:৩

৫৩:৩

وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wamā yanṭiqu ʿani l-hawā

Taisirul Quran

আর সে মনগড়া কথাও বলে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৩:১

    শপথ তারকার যখন তা অস্ত যায়,

  2. ৫৩:২

    তোমাদের (মাঝে ছোট থেকে বড় হয়েছে সেই) সঙ্গী গুমরাহও নয় আর ভুলপথে পরিচালিতও নয়,

  3. ৫৩:৩

    আর সে মনগড়া কথাও বলে না।

  4. ৫৩:৪

    তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,

  5. ৫৩:৫

    তাকে শিক্ষা দেয় শক্তিশালী,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

সহীহ বুখারী শরীফে হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, সিজদা বিশিষ্ট সর্বপ্রথম যে সূরাটি অবতীর্ণ হয় তা হলো এই আন্ নাজম সূরা। নবী (সঃ) সিজদা করেন এবং তার পিছনে যত সাহাবী (রাঃ) ছিলেন সবাই সিজদা করেন। শুধু একটি লোক তার মুষ্টির মধ্যে মাটি নিয়ে ওরই উপর সিজদা করে। হযরত আবদুল্লাহ (রাঃ) বলেনঃ “আমি দেখি যে, এরপর ঐ লোকটি কুফরীর অবস্থাতেই মারা যায়। ঐ লোকটি ছিল উমাইয়া ইবনে খালফ।” কিন্তু এতে জটিলতা রয়েছে। তা এই যে, অন্য রিওয়াইয়াতে ঐ লোকটি উৎবা ইবনে…

সম্পূর্ণ তাফসির পড়ুন