সূরা আন-নাজম ৫৩:১৯

৫৩:১৯

أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

afara-aytumu l-lāta wal-ʿuzā

Taisirul Quran

তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৩:১৭

    (নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি।

  2. ৫৩:১৮

    সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল।

  3. ৫৩:১৯

    তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ?

  4. ৫৩:২০

    আর তৃতীয় আরেকটি মানাৎ সম্পর্কে? (এ সব অক্ষম, বাকশক্তিহীন, নড়া-চড়ার শক্তিহীন মূর্তিগুলোর পূজা করা কতটা যুক্তিযুক্ত)

  5. ৫৩:২১

    কী! তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৯-২৬ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে মুশরিকদের ধমকের সুরে বলছেন যে, তারা প্রতিমাগুলোকে এবং আল্লাহ ছাড়া অন্যদেরকে মা’বূদ বানিয়ে নিয়েছে এবং যেমনভাবে আল্লাহর বন্ধু হযরত ইবরাহীম (আঃ) আল্লাহর নির্দেশক্রমে তার ঘর নির্মাণ করেছেন তেমনিভাবে তারা নিজেদের বাতিল মাবুদগুলোর জন্যে ইবাদতখানা বানিয়েছে। লাত ছিল একটি সাদা পাথর যা অংকিত ও নক্সকৃত ছিল। ওর উপর গম্বুজ নির্মাণ করা হয়েছিল। ওর উপর তারা গেলাফ উঠিয়েছিল। ওর জন্যে তারা খাদেম, রক্ষক ও…

সম্পূর্ণ তাফসির পড়ুন