সূরা আন-নাবা ৭৮:৩২

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৮:৩০

    অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।

  2. ৭৮:৩১

    (অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।

  3. ৭৮:৩২

    বাগান, আঙ্গুর,

  4. ৭৮:৩৩

    আর সমবয়স্কা নব্য যুবতী

  5. ৭৮:৩৪

    এবং পরিপূর্ণ পানপাত্র।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩১-৩৬ নং আয়াতের তাফসীরপরহেযগার ও পুণ্যবানদের জন্যে আল্লাহর নিকট যেসব নিয়ামত ও রহমত রয়েছে সে সম্পর্কে আল্লাহ রাব্বল আলামীন বলছেন যে, এই লোকগুলো হলো সফলকাম। এদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এবং এরা জাহান্নাম হতে পরিত্রাণ লাভ করে জান্নাতে পৌঁছে গেছে।(আরবি) বলা হয় খেজুর ইত্যাদির বাগানকে। এই পুণ্যবান ও পরহেযগার লোকগুলো উদ্ভিন্ন যৌবনা তরুণী অর্থাৎ হূর লাভ করবে, যারা হবে উঁচু ও স্ফীত বক্ষের অধিকারিণী এবং সমবয়স্কা। যেমনঃ সূরায়ে ওয়াকিআ'র তাফসীরে এর…

সম্পূর্ণ তাফসির পড়ুন