সূরা আন-নাবা ৭৮:১৭

৭৮:১৭

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

inna yawma l-faṣli kāna mīqātan

Taisirul Quran

নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৮:১৫

    যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,

  2. ৭৮:১৬

    আর ঘন উদ্যান।

  3. ৭৮:১৭

    নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,

  4. ৭৮:১৮

    সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,

  5. ৭৮:১৯

    আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৭-৩০ নং আয়াতের তাফসীরআল্লাহ তাআলা (আরবি) অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে বলেন যে, ওটা একটা নির্ধারিত দিন। এটা পূর্বেও আসবে না এবং পরেও আসবে না, বরং ঠিক নির্ধারিত সময়েই আসবে। কিন্তু কখন আসবে তার সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ তা'আলারই রয়েছে। তিনি ছাড়া আর কারো এর জ্ঞান নেই। যেমন মহান আল্লাহ বলেনঃ (আরবি) অর্থাৎ “আমি ওটাকে শুধু নির্ধারিত সময়ের জন্যেই বিলম্বিত করছি।” (১১:১০৪)ইরশাদ হচ্ছে সেই দিন শিংগায় ফুত্তার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে।…

সম্পূর্ণ তাফসির পড়ুন