وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
wa-anzalnā mina l-muʿ'ṣirāti māan thajjājan
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
wa-anzalnā mina l-muʿ'ṣirāti māan thajjājan
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
وَجَنَّـٰتٍ أَلْفَافًا
আর ঘন উদ্যান।
সূত্র: Tafseer ibn Kathir
১-১৬ নং আয়াতের তাফসীরযে মুশরিকরা কিয়ামত দিবসকে অস্বীকার করতো এবং ওকে মিথ্যা প্রতিপন্ন করার মানসে পরস্পরকে নানা ধরনের প্রশ্ন করতো, এখানে আল্লাহ তা'আলা তাদের ঐ সব প্রশ্নের জবাব দিচ্ছেন এবং কিয়ামত যে অবশ্যই সংঘটিত হবে এটা বর্ণনা করতঃ তাদের দাবী খণ্ডন করছেন। তিনি বলেনঃ তারা একে অপরের নিকট কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?' অর্থাৎ তারা একে অপরকে কি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। তারা কি কিয়ামত সম্পর্কে একে অপরের নিকট প্রশ্ন করছে। অথচ এটা তো এক মহা…
সম্পূর্ণ তাফসির পড়ুন