সূরা আল-ওয়াকিয়া ৫৬:৯৩

৫৬:৯৩

فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fanuzulun min ḥamīmin

Taisirul Quran

তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৬:৯১

    তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।

  2. ৫৬:৯২

    আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,

  3. ৫৬:৯৩

    তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।

  4. ৫৬:৯৪

    আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,

  5. ৫৬:৯৫

    এটা সুনিশ্চিত সত্য।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮৮-৯৬ নং আয়াতের তাফসীর: এখানে ঐ অবস্থার বর্ণনা দেয়া হচ্ছে যা মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রণার সময় এবং দুনিয়ার শেষ মুহূর্তে মানুষের হয়ে থাকে। হয়তো সে উচ্চ পর্যায়ের আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে বা তার চেয়ে নিম্ন পর্যায়ের হবে, যার ডান হাতে আমলনামা দেয়া হবে, কিংবা হয়তো সে হতভাগ্য হবে, যে আল্লাহ তা'আলা সম্পর্কে অজ্ঞ থেকেছে এবং সত্য পথ হতে গাফেল থেকেছে। আল্লাহ তাআলা বলেনঃ যারা আল্লাহ তা'আলার নৈকট্য প্রাপ্ত বান্দা, যারা তাঁর আহকামের উপর আমলকারী…

সম্পূর্ণ তাফসির পড়ুন