সূরা আল-ওয়াকিয়া ৫৬:৭৫

৫৬:৭৫

۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

falā uq'simu bimawāqiʿi l-nujūmi

Taisirul Quran

উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৬:৭৩

    আমি তাকে (অর্থাৎ আগুনকে) করেছি স্মারক (যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়) আর মরুর অধিবাসীদের জন্য দরকারী ও আরামের বস্তু।

  2. ৫৬:৭৪

    কাজেই (হে নবী!) তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা কর।

  3. ৫৬:৭৫

    উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।

  4. ৫৬:৭৬

    তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!

  5. ৫৬:৭৭

    অবশ্যই তা সম্মানিত কুরআন,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭৫-৮২ নং আয়াতের তাফসীর: হযরত যহ্হাক (রঃ) বলেন যে, আল্লাহ তা'আলার এই কসমগুলো কালাম শুরু করার জন্যে হয়ে থাকে। কিন্তু এই উক্তিটি দুর্বল। জমহুর বলেন যে, এটা আল্লাহ তা'আলার কসম, তিনি তার মাখলুকের মধ্যে যার ইচ্ছা কসম খেতে পারেন এবং এর দ্বারা ঐ জিনিসের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কোন কোন মুফাসসিরের উক্তি এই যে, এখানে (আরবী) অতিরিক্ত এবং.... (আরবী) হলো কসমের জবাব। এটা ইমাম ইবনে জারীর (রঃ) সাঈদ ইবনে জুবায়ের (রঃ) হতে বর্ণনা করেছেন। অন্যেরা বলেন যে, এখানে…

সম্পূর্ণ তাফসির পড়ুন