সূরা আল-ওয়াকিয়া ৫৬:৫৬

৫৬:৫৬

هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

hādhā nuzuluhum yawma l-dīni

Taisirul Quran

প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৬:৫৪

    আর তার উপর পান করবে ফুটন্ত পানি,

  2. ৫৬:৫৫

    আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত

  3. ৫৬:৫৬

    প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন

  4. ৫৬:৫৭

    আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন?

  5. ৫৬:৫৮

    তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৪১-৫৬ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা আসহাবুল ইয়ামীন বা ডান দিকের লোকদের বর্ণনা দেয়ার পর এখন আসহাবুশ শিমাল বা বাম দিকের লোকদের বর্ণনা দিচ্ছেন যে, কত হতভাগা বাম দিকের দল! তারা কতই না কঠিন শাস্তি ভোগ করবে! অতঃপর তাদের শাস্তির বর্ণনা দিচ্ছেন যে, তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে এবং কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়। যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবী)অর্থাৎ “তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে। চল তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া…

সম্পূর্ণ তাফসির পড়ুন