সূরা আল-ক্বিয়ামাহ ৭৫:৩০

৭৫:৩০

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ilā rabbika yawma-idhin l-masāqu

Taisirul Quran

সেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৫:২৮

    সে (অর্থাৎ মুমূর্ষু ব্যক্তি) মনে করবে যে, (দুনিয়া হতে) বিদায়ের ক্ষণ এসে গেছে।

  2. ৭৫:২৯

    আর জড়িয়ে যাবে এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে।

  3. ৭৫:৩০

    সেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে।

  4. ৭৫:৩১

    কিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাযও আদায় করেনি।

  5. ৭৫:৩২

    বরং সে প্রত্যাখ্যান করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২৬-৪০ নং আয়াতের তাফসীর এখানে মৃত্যু ও মৃত্যু-যাতনার খবর দেয়া হচ্ছে। আল্লাহ্ আমাদেরকে ঐ কঠিন অবস্থায় সত্যের উপর স্থির থাকার তাওফীক দান করুন! (আরবি) শব্দটিকে এখানে ধমকের অর্থে নেয়া হলে অর্থ হবেঃ হে আদম সন্তান! তুমি যে আমার খবরকে অবিশ্বাস করছে তা ঠিক ও উচিত নয়, বরং তার কাজ-কারবার তো তুমি দৈনন্দিন প্রকাশ্যভাবে দেখতে রয়েছে। আর যদি এটা (আরবি) অর্থে নেয়া হয় তবে তো ভাবার্থ বেশী প্রতীয়মান হবে। অর্থাৎ যখন তোমার রূহ্ তোমার দেহ থেকে বের হতে লাগবে…

সম্পূর্ণ তাফসির পড়ুন