সূরা আল-ক্বিয়ামাহ ৭৫:১২

৭৫:১২

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ilā rabbika yawma-idhin l-mus'taqaru

Taisirul Quran

সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৫:১০

    সেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’

  2. ৭৫:১১

    মোটেই না, আশ্রয়ের কোন জায়গা নেই।

  3. ৭৫:১২

    সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।

  4. ৭৫:১৩

    সেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে সে কী (‘আমাল) আগে পাঠিয়েছে আর কী পেছনে ছেড়ে এসেছে।

  5. ৭৫:১৪

    আসলে মানুষ নিজেই নিজের সম্পর্কে চাক্ষুসভাবে অবগত।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-১৫ নং আয়াতের তাফসীর এটা কয়েকবার বর্ণনা করা হয়েছে যে, যে জিনিসের উপর শপথ করা হয় ওটা যদি প্রত্যাখ্যান করার জিনিস হয় তবে ওর পূর্বে (আরবি) এ কালেমাটি নেতিবাচকের গুরুত্বের জন্যে আনয়ন করা বৈধ। এখানে কিয়ামত সংঘটিত হওয়ার উপর এবং অজ্ঞ লোকদের এর প্রত্যাখ্যানের উপর যে, কিয়ামত হবে না, শপথ করা হচ্ছে। মহান আল্লাহ তাই বলছেনঃ আমি শপথ করছি কিয়ামত দিবসের এবং আরো শপথ করছি তিরস্কারকারী আত্মার।হযরত হাসান (রঃ) বলেন যে, কিয়ামতের কসম, এবং তিরস্কারকারী…

সম্পূর্ণ তাফসির পড়ুন