সূরা আল-কারি'আ ১০১:৮

১০১:৮

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-ammā man khaffat mawāzīnuhu

Taisirul Quran

আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১০১:৬

    অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।

  2. ১০১:৭

    সে সুখী জীবন যাপন করবে।

  3. ১০১:৮

    আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,

  4. ১০১:৯

    (জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।

  5. ১০১:১০

    তুমি কি জান তা কী?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-১১ নং আয়াতের তাফসীর(আরবি) শব্দটিও কিয়ামতের একটি নাম। যেমন (আরবি) এবং (আরবি) এগুলোও কিয়ামতের নাম। কিয়ামতের বিভীষিকা এবং ভয়াবহতা বুঝানোর জন্যেই আল্লাহ তা'আলা প্রশ্ন করেছেন যে, সেটা কি? আল্লাহ তা'আলার জানিয়ে দেয়া ছাড়া সেটা জানা কারো পক্ষে সম্ভব নয়। তারপর আল্লাহ তা'আলা নিজেই বলেনঃ সেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে এবং এদিক ওদিক ছুটাছুটি করবে। যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবি) অর্থাৎ “তারা যেন ছড়িয়ে থাকা পঙ্গপাল।” (৫৪:৭)…

সম্পূর্ণ তাফসির পড়ুন