সূরা আল-কামার ৫৪:৫৫

৫৪:৫৫

فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍۭ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fī maqʿadi ṣid'qin ʿinda malīkin muq'tadirin

Taisirul Quran

প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৪:৫৩

    ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।

  2. ৫৪:৫৪

    মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,

  3. ৫৪:৫৫

    প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৪৭-৫৫ নং আয়াতের তাফসীর: পাপী ও অপরাধী লোকদের সম্পর্কে আল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, তারা বিভ্রান্ত হয়ে গেছে এবং সত্য পথ হতে সরে গেছে। তারা সন্দেহ ও দুর্ভাবনার মধ্যে পতিত হয়েছে। এই দুষ্ট ও দুরাচার লোকগুলো কাফিরই হোক অথবা অন্য কোন দলের অপরাধী ও পাপী লোকই হোক, তাদের এই দুষ্কর্ম তাদেরকে উল্টোমুখে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। এখানে যেমন তারা উদাসীন রয়েছে, তেমনই ওখানেও তারা বে-খবর থাকবে যে, না জানি তাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে।…

সম্পূর্ণ তাফসির পড়ুন