সূরা আল-কামার ৫৪:৪০

৫৪:৪০

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walaqad yassarnā l-qur'āna lildhik'ri fahal min muddakirin

Taisirul Quran

আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫৪:৩৮

    অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল।

  2. ৫৪:৩৯

    তখন আমি বললাম- ‘আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।

  3. ৫৪:৪০

    আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?

  4. ৫৪:৪১

    ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল।

  5. ৫৪:৪২

    তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করেছিল, তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ও ক্ষমতাবানের পাকড়াওয়ে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৩-৪০ নং আয়াতের তাফসীর: হযরত লূত (আঃ)-এর কওমের খবর দেয়া হচ্ছে যে, কিভাবে তারা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছিল এবং কিভাবে তাদের বিরুদ্ধাচরণ করে এমন জঘন্য কার্যে লিপ্ত হয়ে পড়েছিল। যে কাজ তাদের পূর্বে কেউ কখনো করেনি, অর্থাৎ মেয়েদেরকে ছেড়ে ছেলেদের সাথে কুকার্যে লিপ্ত হওয়ায় তাদের ধ্বংসের অবস্থাটাও ছিল তাদের কাজের মতই অসাধারণ ও অদ্ভুত। আল্লাহ তা'আলার নির্দেশক্রমে হযরত জিবরাঈল (আঃ) তাদের বস্তীটিকে আকাশের কাছে উঠিয়ে নেন এবং সেখান হতে উল্টোভাবে…

সম্পূর্ণ তাফসির পড়ুন