সূরা আল-কলম ৬৮:৫

৬৮:৫

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fasatub'ṣiru wayub'ṣirūna

Taisirul Quran

শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৬৮:৩

    তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,

  2. ৬৮:৪

    নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।

  3. ৬৮:৫

    শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,

  4. ৬৮:৬

    তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।

  5. ৬৮:৭

    তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৭ নং আয়াতের তাফসীর ‘নূন' প্রভৃতি হুরূফে হিজার বিস্তারিত বর্ণনা সূরায়ে বাকারার শুরুতে গত হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। কথিত আছে যে, এখানে (আরবি) দ্বারা ঐ বড় মাছকে বুঝানো হয়েছে যা এক জগত পরিবেষ্টনকারী পানির উপর রয়েছে যা সপ্ত আকাশকে উঠিয়ে নিয়ে আছে। যেমন মুসনাদে আহমাদে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ “সর্বপ্রথম আল্লাহ তা'আলা কলম সৃষ্টি করেন এবং ওকে বলেনঃ “লিখো।” কলম বলেঃ “কি লিখবো?” উত্তরে আল্লাহ তা'আলা…

সম্পূর্ণ তাফসির পড়ুন