সূরা আল-কলম ৬৮:১৩

৬৮:১৩

عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ʿutullin baʿda dhālika zanīmin

Taisirul Quran

কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৬৮:১১

    যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,

  2. ৬৮:১২

    যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,

  3. ৬৮:১৩

    কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।

  4. ৬৮:১৪

    কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।

  5. ৬৮:১৫

    তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮-১৬ নং আয়াতের তাফসীর আল্লাহ তা'আলা বলেনঃ হে নবী (সঃ)! আমি তো তোমাকে বহু নিয়ামত, সরল-সঠিক পথ মহান চরিত্র দান করেছি, সুতরাং তোমার জন্যে এখন উচিত যে, যারা আমাকে অস্বীকার করছে তুমি তাদের অনুসরণ করবে না। তারা তো চায় যে, তুমি নমনীয় হবে, তাহলে তারাও নমনীয় হবে। ভাবার্থ এই যে, তুমি তাদের বাতিল মাবুদের দিকে কিছুটা ঝুঁকে পড়বে এবং সত্য পথ হতে কিছু এদিক ওদিক হয়ে যাবে। এরূপ করলে তারা খুশী হবে।মহাপ্রতাপান্বিত আল্লাহ বলেনঃ হে নবী (সঃ)! তুমি অধিক শপথকারী…

সম্পূর্ণ তাফসির পড়ুন