১১৪টি সূরার মধ্যে ৯৭ নম্বর

সূরা আল-কাদর পরিচিতি

আল-কাদর পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৯৭ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৫। এটি মুসহাফের ৫৯৮ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

سورةالقدر৯৭

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৫
শব্দ
৩০
পারা
৩০৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৫৯৮৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
০:৩৯মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৫৯৮ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-৫ নং আয়াতের তাফসীরআল্লাহ রাব্বল আলামীন লায়লাতুল কদরে কুরআন কারীম অবতীর্ণ করেন। এই রাত্রিকে লায়লাতুল মুবারকও বলা হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবি)অর্থাৎ “নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে।” (৪৪ ৩) কুরআন কারীম দ্বারাই এটা প্রমাণিত যে, এ রাত্রি রামাযানুল মুবারক মাসে রয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবি)অর্থাৎ “রমযান মাস, এতে কুরআন অবতীর্ণ হয়েছে।” (২:১৮৫) হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ সাহাবী হতে বর্ণিত আছে যে, লায়লাতুল কাদরে সমগ্র কুরআন লাওহে মাহফুয হতে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। তারপর ঘটনা অনুযায়ী দীর্ঘ তেইশ বছরে ধীরে ধীরে রাসূলুল্লাহ (সঃ) এর উপর অবতীর্ণ হয়েছে। তারপর আল্লাহ তা'আলা লায়লাতুল কাদরের শান শওকত ও বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেনঃ এই রাত্রির এক বিরাট বরকত হলো এই যে, এ রাত্রে কুরআন মজীদের মত মহান নিয়ামত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেনঃ হে নবী (সঃ) লায়লাতুল কাদর যে কি কি তোমার জানা আছে? লায়লাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। ইমাম আবু ঈসা তিরমিযী (রঃ) তাঁর জামে গ্রন্থে এই আয়াতের তাফসীরে বর্ণনা করেছেন যে, হযরত হাসান ইবনে আলী (রাঃ) আমীর মুআবিয়ার (রাঃ) সঙ্গে সন্ধি করার পর এক ব্যক্তি হযরত হাসান (রাঃ) কে বললেনঃ “আপনি ঈমানদারদের মুখ কালো করে দিয়েছেন।” অথবা এভাবে বলেছিলেনঃ “হে মু'মিনদের মুখ কালোকারী।”

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৯টি শব্দ
৯৭:৪
সংক্ষিপ্ততম আয়াত
৫টি শব্দএবং আরও ২টি
৯৭:১

যেভাবে শুরু

৯৭:১

إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,

Taisirul Quran

যেভাবে শেষ

৯৭:৫

سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ

(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।

Taisirul Quran