সূরা আল-কাদর ৯৭:১

৯৭:১

إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

innā anzalnāhu fī laylati l-qadri

Taisirul Quran

আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯৭:১

    আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,

  2. ৯৭:২

    তুমি কি জান ক্বাদরের রাত কী?

  3. ৯৭:৩

    ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৫ নং আয়াতের তাফসীরআল্লাহ রাব্বল আলামীন লায়লাতুল কদরে কুরআন কারীম অবতীর্ণ করেন। এই রাত্রিকে লায়লাতুল মুবারকও বলা হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবি)অর্থাৎ “নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে।” (৪৪ ৩) কুরআন কারীম দ্বারাই এটা প্রমাণিত যে, এ রাত্রি রামাযানুল মুবারক মাসে রয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবি)অর্থাৎ “রমযান মাস, এতে কুরআন অবতীর্ণ হয়েছে।” (২:১৮৫) হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ সাহাবী হতে বর্ণিত আছে যে, লায়লাতুল…

সম্পূর্ণ তাফসির পড়ুন