সূরা আল-মুযযাম্মিল ৭৩:৫

৭৩:৫

إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

innā sanul'qī ʿalayka qawlan thaqīlan

Taisirul Quran

আমি তোমার উপর গুরুভার কালাম নাযিল করব (বিশ্বের বুকে যার প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্বভার অতি বড় কঠিন কাজ)।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৩:৩

    রাতের অর্ধেক (সময় দাঁড়াও) কিংবা তার থেকে কিছুটা কম কর,

  2. ৭৩:৪

    অথবা তার চেয়ে বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পাঠ কর।

  3. ৭৩:৫

    আমি তোমার উপর গুরুভার কালাম নাযিল করব (বিশ্বের বুকে যার প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্বভার অতি বড় কঠিন কাজ)।

  4. ৭৩:৬

    বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে উঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং (কুরআন) স্পষ্ট উচ্চারণের অনুকূল।

  5. ৭৩:৭

    দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

মুসনাদে বাযযারে হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, কুরায়েশরা দারুণ নদুওয়াতে একত্রিত হয়ে পরস্পর বলাবলি করলোঃ এসো, আমরা এই ব্যক্তির (হযরত মুহাম্মাদ সঃ)-এর এমন এক নাম স্থির করি যে, সবারই মুখ দিয়ে এই নামই বের হবে, যাতে বাইরের লোকেরা একই আওয়ায শুনে যায়। তখন কেউ কেউ বললো যে, তার নাম ‘কাহিন' বা গণক রাখা হোক। একথা শুনে অন্যেরা বললো যে, প্রকৃতপক্ষে সে তো ‘কাহিন’ বা গণক নয়। আর একটি প্রস্তাব উঠলো যে, তাহলে এর নাম ‘মাজনুন' বা পাগল রাখা হোক। এর উপরও…

সম্পূর্ণ তাফসির পড়ুন