সূরা আল-মুযযাম্মিল ৭৩:১৩

৭৩:১৩

وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

waṭaʿāman dhā ghuṣṣatin waʿadhāban alīman

Taisirul Quran

আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৩:১১

    আর ছেড়ে দাও আমাকে আর নানান বিলাস সামগ্রীর মালিক ঐ মিথ্যুকদেরকে এবং তাদেরকে কিছুটা সময় অবকাশ দাও।

  2. ৭৩:১২

    আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন,

  3. ৭৩:১৩

    আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি।

  4. ৭৩:১৪

    (এসব শাস্তি দেয়া হবে) যেদিন যমীন আর পাহাড়গুলো কেঁপে উঠবে, আর পাহাড়গুলো হবে চলমান বালুকারাশি।

  5. ৭৩:১৫

    আমি তোমাদের কাছে তেমনিভাবে একজন রসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি (যিনি ক্বিয়ামতে সাক্ষ্য দিবেন যে, দ্বীনের দাওয়াত তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন) যেমনভাবে আমি ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম একজন রসূলকে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১০-১৮ নং আয়াতের তাফসীর আল্লাহ তা’আলা স্বীয় নবী (সঃ)-কে কাফিরদের বিদ্রুপাত্মক কথার উপর ধৈর্য ধারণের হিদায়াত করছেন এবং বলছেনঃ তাদেরকে কোন তিরস্কার ধমক ছাড়াই তাদের অবস্থার উপর ছেড়ে দাও। আমি স্বয়ং তাদেরকে দেখে নিবো। আমার গজব ও ক্রোধের সময় দেখবো কি করে তারা মুক্তি পেতে পারে। তাদের মধ্যে যারা সম্পদশালী ও স্বচ্ছল লোক, যারা তোমাকে নানা প্রকারে কষ্ট দিচ্ছে, যাদের উপর দ্বিগুণ প্রাপ্য রয়েছে, এক জানের আর এক মালের, আর তারা কোনটাই আদায় করছে না, তাদের…

সম্পূর্ণ তাফসির পড়ুন