সূরা আল-মুতাফফিফীন ৮৩:৯

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৩:৭

    (তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।

  2. ৮৩:৮

    তুমি কি জান সিজ্জীন কী

  3. ৮৩:৯

    সীলমোহরকৃত কিতাব।

  4. ৮৩:১০

    সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,

  5. ৮৩:১১

    যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭-১৭ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা খবর দিচ্ছেন যে, পাপাচারী ও মন্দ লোকদের ঠিকানা হলো সিজ্জীন। এ শব্দটি (আরবি) এর অনুরূপ ওজনে (আরবি) থেকে নেয়া হয়েছে। (আরবি) শব্দের আভিধানিক অর্থ হলো সংকীর্ণতা। যেমন বলা হয় (আরবি) ইত্যাদি। তারপর ওর আরো মন্দ গুণাবলীর বর্ণনা প্রসঙ্গে বলা হচ্ছেঃ তোমরা ওর প্রকৃত অবস্থা অবগত নও। ওটা হলো যন্ত্রণাদায়ক ও চিরস্থায়ী দুঃখ যাতনার স্থান।বর্ণিত আছে যে, এই জায়গাটি সাত জমীনের তলদেশে অবস্থিত। হযরত বারা ইবনে আযিব (রাঃ)-এর…

সম্পূর্ণ তাফসির পড়ুন