সূরা আল-মুরসালাত ৭৭:৪২

৭৭:৪২

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wafawākiha mimmā yashtahūna

Taisirul Quran

আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৭:৪০

    সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

  2. ৭৭:৪১

    মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,

  3. ৭৭:৪২

    আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।

  4. ৭৭:৪৩

    (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।

  5. ৭৭:৪৪

    সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৪১-৫০ নং আয়াতের তাফসীর উপরে অসৎ লোকদের শাস্তির বর্ণনা দেয়া হয়েছে, এখন এখানে সৎকর্মশীলদের পুরস্কারের বর্ণনা দেয়া হচ্ছে। যারা মুত্তাকী ও পরহেযগার ছিল, আল্লাহর ইবাদত-বন্দেগীতে সদা লিপ্ত থাকতো, ফারায়েয ও ওয়াজেবাতের পাবন্দ থাকতো, আল্লাহর নাফরমানী ও হারাম কার্যাবলী হতে বেঁচে থাকতো, তারা কিয়ামতের দিন জান্নাতে থাকবে। এখানে নানা প্রকারের নহর জারী রয়েছে। পাপী ও অপরাধীরা কালো ও দুর্গন্ধময় ধূম্রের মধ্যে পরিবেষ্টিত থাকবে। আর পুণ্যবানরা জান্নাতের ঘন…

সম্পূর্ণ তাফসির পড়ুন