সূরা আল-মুরসালাত ৭৭:১০

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৭:৮

    যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,

  2. ৭৭:৯

    যখন আকাশ বিদীর্ণ হবে,

  3. ৭৭:১০

    যখন পবর্তমালা ধুনিত হবে।

  4. ৭৭:১১

    যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।

  5. ৭৭:১২

    (এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

সহীহ বুখারীতে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ “একদা আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে মিনার গুহায় ছিলাম এমতাবস্থায় (আরবি) সূরাটি অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ (সঃ) সূরাটি তিলাওয়াত করছিলেন এবং আমি তা শুনে মুখস্থ করছিলাম। হঠাৎ একটি সর্প আমাদের উপর লাফিয়ে পড়ে। তখন নবী (সঃ) বলেনঃ “সাপটিকে মেরে ফেলো।” আমরা তাড়াতাড়ি করে সাপটিকে মারতে গেলাম, কিন্তু দেখি যে, সে পালিয়ে গেছে। তখন নবী (সঃ) বললেনঃ “সে তোমাদের অনিষ্ট হতে রক্ষা…

সম্পূর্ণ তাফসির পড়ুন