সূরা আল-মুমিনুন ২৩:১১

২৩:১১

ٱلَّذِينَ يَرِثُونَ ٱلْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

alladhīna yarithūna l-fir'dawsa hum fīhā khālidūna

Taisirul Quran

তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৩:৯

    আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান।

  2. ২৩:১০

    তারাই হল উত্তরাধিকারী।

  3. ২৩:১১

    তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে।

  4. ২৩:১২

    আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।

  5. ২৩:১৩

    অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-১১ নং আয়াতের তাফসীর: হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর উপর যখন অহী অবতীর্ণ হতো তখন তাঁর মুখের কাছে মৌমাছির গুন্গুন্ শব্দের মত শব্দ শোনা যেতো। একদা তার উপর এ অবস্থাই ঘটে। অল্পক্ষণ পরে যখন অহী অবতীর্ণ হওয়ার কাজ শেষ হয় তখন তিনি কিবলামুখী হয়ে স্বীয় হস্তদ্বয় উত্তোলন করতঃ নিম্নের দু'আটি পাঠ করেনঃ (আরবী) অর্থাৎ “হে আল্লাহ! আমাদেরকে বেশী করে দিন, কম করবেন না। আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। আমাদেরকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন