সূরা আল-মুদ্দাসসির ৭৪:২৫

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৪:২৩

    তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।

  2. ৭৪:২৪

    তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।

  3. ৭৪:২৫

    এটা তো মানুষের কথা মাত্র।’

  4. ৭৪:২৬

    শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।

  5. ৭৪:২৭

    তুমি কি জান জাহান্নামের আগুন কী?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১-৩০ নং আয়াতের তাফসীর যে কলুষিত ব্যক্তি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে এবং পবিত্র কুরআনকে মানুষের কথা বলে আখ্যায়িত করেছে, এখানে তার শাস্তির বর্ণনা হচ্ছে। যে নিয়ামতরাশি তাকে দেয়া হয়েছে, প্রথমে তারই বর্ণনা দেয়া হচ্ছে যে, সে একাকী মায়ের পেট হতে বের হয়েছে। তার না ছিল কোন মাল-ধন ও না ছিল কোন সন্তান সন্ততি। সঙ্গে তার কিছুই ছিল না। অতঃপর আল্লাহ তা'আলা তাকে মালদার বানিয়েছেন। তাকে প্রচুর মাল দিয়েছেন। কেউ কেউ বলেন যে, হাজার দীনার বা স্বর্ণ…

সম্পূর্ণ তাফসির পড়ুন