সূরা আল-মাঊন ১০৭:২

১০৭:২

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fadhālika alladhī yaduʿʿu l-yatīma

Taisirul Quran

সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১০৭:১

    তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?

  2. ১০৭:২

    সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,

  3. ১০৭:৩

    এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না

  4. ১০৭:৪

    অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

ঐ সূরার তাফসীর যার মধ্যে মাঊন (গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট জিনিস) এর বর্ণনা দেয়া হয়েছে এবং এটা মক্কী।১-৭ নং আয়াতের তাফসীরআল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে বলেনঃ হে মুহাম্মদ (সঃ)! তুমি কি ঐ লোকটিকে দেখেছো যে প্রতিফল দিবসকে অবিশ্বাস করে? সেতো ঐ ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে আহার্যদানে উৎসাহ প্রদান করে না। যেমন আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেছেনঃ (আরবি)অর্থাৎ “না, কখনই নয়। বস্তুতঃ তোমরা ইয়াতীমকে সম্মান কর না…

সম্পূর্ণ তাফসির পড়ুন