সূরা আল-মাসাদ ১১১:২

১১১:২

مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

mā aghnā ʿanhu māluhu wamā kasaba

Taisirul Quran

তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১১১:১

    আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,

  2. ১১১:২

    তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,

  3. ১১১:৩

    অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,

  4. ১১১:৪

    আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৫ নং আয়াতের তাফসীরসহীহ বুখারীতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী করীম (সঃ) বাতহা’ নামক স্থানে গিয়ে একটি পাহাড়ের উপর আরোহণ করলেন এবং উচ্চস্বরে “ইয়া সাবা’হাহ্, ইয়া সাবা’হা'হ্” (অর্থাৎ হে ভোরের বিপদ, হে ভোরের বিপদ) বলে ডাক দিতে শুরু করলেন। অল্পক্ষণের মধ্যেই সমস্ত কুরায়েশ নেতা সমবেত হলো। রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে বললেনঃ “যদি আমি তোমাদেরকে বলি যে, সকালে অথবা সন্ধ্যাবেলায় শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাবে তবে কি তোমরা আমার কথা…

সম্পূর্ণ তাফসির পড়ুন