সূরা আল-মা'আরিজ ৭০:৯

৭০:৯

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

watakūnu l-jibālu kal-ʿih'ni

Taisirul Quran

আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭০:৭

    কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।

  2. ৭০:৮

    সেদিন আকাশ হবে গলিত রূপার মত,

  3. ৭০:৯

    আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,

  4. ৭০:১০

    বন্ধু বন্ধুর খবর নিবে না,

  5. ৭০:১১

    যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

আল্লাহ্ তা'আলা বলেনঃ যে শাস্তি তলব করছে ঐ শাস্তি ঐ তলবকারী কাফিরদের উপর ঐ দিনে আসবে যেই দিন আকাশ গলিত ধাতুর মত অথবা তেলের গাদের মত হয়ে যাবে এবং পর্বতসমূহ হবে ধূনিত পশমের মত। অন্য জায়গায় রয়েছেঃ (আরবি) অর্থাৎ “এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গিন পশমের মত।” (১০১:৫) মহান আল্লাহ্ বলেনঃ সুহৃদ সুহৃদের তত্ত্ব নিবে না। অর্থাৎ কোন বন্ধু তার বন্ধুর অথবা কোন নিকট আত্মীয় তার নিকট আত্মীয়ের কোন খবর নিবে না। অথচ একে অপরকে মন্দ অবস্থায় দেখতে পাবে, কিন্তু নিজে…

সম্পূর্ণ তাফসির পড়ুন