সূরা আল-মা'আরিজ ৭০:২১

৭০:২১

وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-idhā massahu l-khayru manūʿan

Taisirul Quran

কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭০:১৯

    মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,

  2. ৭০:২০

    বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত,

  3. ৭০:২১

    কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,

  4. ৭০:২২

    তবে নামায আদায়কারীরা এ রকম নয়,

  5. ৭০:২৩

    যারা তাদের নামাযে স্থির সংকল্প

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৯-৩৫ নং আয়াতের তাফসীর এখানে মানব প্রকৃতির দুর্বলতা বর্ণনা করা হচ্ছে যে, তারা বড়ই অসহিষ্ণু ও অস্থির চিত্ত। যখন কোন বিপদে পড়ে তখন বড়ই হা-হুতাশ করতে থাকে এবং নিরাশায় একেবারে ভেঙ্গে পড়ে। পক্ষান্তরে, যখন কোন কল্যাণ লাভ করে ও অবস্থা স্বচ্ছল হয় তখন হয়ে যায় অতি কৃপণ। আল্লাহ তা'আলার হকের কথাও তখন সে ভুলে যায়।মুসনাদে আহমাদে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “মানুষের নিকৃষ্টতম জিনিস হলো অত্যন্ত কৃপণতা ও চরম…

সম্পূর্ণ তাফসির পড়ুন