সূরা আল-লাইল ৯২:৭

৯২:৭

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fasanuyassiruhu lil'yus'rā

Taisirul Quran

আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯২:৫

    অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,

  2. ৯২:৬

    এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

  3. ৯২:৭

    আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।

  4. ৯২:৮

    আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,

  5. ৯২:৯

    আর যা উত্তম তা অমান্য করে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

নবী করীম (সঃ) হযরত মুআযের (রঃ) প্রতি যে উক্তিটি করেছিলেন তা পূর্বেই গত হয়েছে। তাহলো “কেন তমি নামাযে (আরবি) এবং (আরবি) এই সূরাগুলো পাঠ কর না?”১-১১ নং আয়াতের তাফসীরমুসনাদে আহমদে হযরত আলকামা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি সিরিয়ায় আগমন করেন এবং দামেস্কের মসজিদে গিয়ে দুই রাকআত নামায পড়েন। অতঃপর দুআ করেনঃ (আরবি) অর্থাৎ হে আল্লাহ! আমাকে একজন উত্তম সাথী দান করুন!” এরপর হযরত আবুদ দারদা'র (রাঃ) সাথে তাঁর সাক্ষাৎ হয়। হযরত আবুদ দারদা (রাঃ) তাঁকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন