সূরা আল-লাইল ৯২:২০

৯২:২০

إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

illā ib'tighāa wajhi rabbihi l-aʿlā

Taisirul Quran

একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯২:১৮

    যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ দান করে,

  2. ৯২:১৯

    (সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,

  3. ৯২:২০

    একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।

  4. ৯২:২১

    সে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১২-২১ নং আয়াতের তাফসীরকাতাদা (রঃ) বলেন যে,(আরবি) এর ভাবার্থ হলোঃ আমার কাজ তো শুধু হালাল হারাম প্রকাশ করে দেয়া। এটাও অর্থ হয় যে, যে ব্যক্তি হিদায়াতের পথে চলেছে নিশ্চয়ই তার আল্লাহর সঙ্গে মিলন ঘটবে। মহান আল্লাহ বলেনঃ আমি তো পরলোকের ও ইহলোকের মালিক। আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।মুসনাদে আহমদে হযরত নুমান ইবনে বাশীর (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ) কে ভাষণে বলতে শুনেনঃ “(হে জনমণ্ডলী!) আমি তোমাদেরকে লেলিহান…

সম্পূর্ণ তাফসির পড়ুন