সূরা কাফিরুন ১০৯:৩

১০৯:৩

وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walā antum ʿābidūna mā aʿbudu

Taisirul Quran

আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১০৯:১

    বল, ‘হে কাফিররা!’

  2. ১০৯:২

    তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,

  3. ১০৯:৩

    আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

  4. ১০৯:৪

    আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,

  5. ১০৯:৫

    আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

সহীহ মুসলিমে হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)। তাওয়াফের পর দুই রাকআত নামাযে এই সূরা এবং (আরবি) সূরা পাঠ করতেন। সহীহ মুসলিমেই হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ফজরের দুই রাকআত সুন্নত নামাযেও এ সূরা দুটি পাঠ করতেন। মুসনাদে আহমদে হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ফজরের পূর্বের দুই রাকআতে এবং মাগিরিবের পরের দুই রাকআ’তে (আরবি) এই সূরা দুইটি বিশেরও অধিকবার অথবা দশেরও অধিকবার পাঠ…

সম্পূর্ণ তাফসির পড়ুন