সূরা আল-ইনশিকাক ৮৪:৮

৮৪:৮

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

fasawfa yuḥāsabu ḥisāban yasīran

Taisirul Quran

তার হিসাব সহজভাবেই নেয়া হবে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৪:৬

    হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।

  2. ৮৪:৭

    অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।

  3. ৮৪:৮

    তার হিসাব সহজভাবেই নেয়া হবে।

  4. ৮৪:৯

    সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।

  5. ৮৪:১০

    আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

ইমাম মালিক (রঃ)-এর মুআত্তা নামক হাদীস গ্রন্থে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি জনগণকে নামায পড়ান এবং ঐ নামাযে তিনি(আরবি) এ সূরাটি পাঠ করেন। অতঃপর তিনি (সিজদার আয়াতে নামাযের মধ্যেই) সিজদা করেন। নামায শেষে তিনি জনগণকে সংবাদ দেন যে, রাসূলুল্লাহ (সঃ) এভাবে নামাযের মধ্যে সিজদা করেছেন। (এ হাদীসটি সহীহ মুসলিম ও সুনানে নাসাঈতেও বর্ণিত হয়েছে)হযরত আবু রাফে (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু হুরাইরার (রাঃ) সাথে এশার নামায পড়েছি।…

সম্পূর্ণ তাফসির পড়ুন