সূরা আল-ইনফিতার ৮২:১০

৮২:১০

وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-inna ʿalaykum laḥāfiẓīna

Taisirul Quran

অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮২:৮

    তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।

  2. ৮২:৯

    না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;

  3. ৮২:১০

    অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;

  4. ৮২:১১

    সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),

  5. ৮২:১২

    তারা জানে তোমরা যা কর।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত মুআয (রাঃ) ইশার নামাযে ইমামতি করেন এবং তাতে তিনি লম্বা কিরআত করেন। (তখন তার বিরুদ্ধে এটার অভিযোগ করা হলে) নবী (সঃ) তাকে বলেনঃ “হে মুআয (রাঃ)! তুমি তো বড়ই ক্ষতিকর কাজ করেছে? (আরবি) এবং (আরবি)-এই সূরাগুলো কি নেই? এই হাদীসের মূল সহীহ্ বুখারী ও সহীহ মুসলিমেও রয়েছে। হ্যা, তবে (আরবি) এর বর্ণনা শুধু সুনানে নাসাঈতে রয়েছে। আর ঐ হাদীসটি ইতিপূর্বে গত হয়েছে যাতে রয়েছেঃ “য়ে ব্যক্তি কামনা করে যে, কিয়ামতকে সে যেন…

সম্পূর্ণ তাফসির পড়ুন