সূরা আল-হুমাযা ১০৪:৬

১০৪:৬

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

nāru l-lahi l-mūqadatu

Taisirul Quran

তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১০৪:৪

    কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,

  2. ১০৪:৫

    তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?

  3. ১০৪:৬

    তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,

  4. ১০৪:৭

    যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।

  5. ১০৪:৮

    তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৯ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা বলেনঃ চরম দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে অগোচরে অন্যের নিন্দে করে এবং সাক্ষাতে ধিক্কার দেয়। এর বর্ণনা (আরবি) (পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়) (৬৮:১১) এ আয়াতের তাফসীরে গত হয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর অর্থ হলো খোটাদানকারী এবং গীবতকারী। রবী ইবনে আনাস (রাঃ) বলেন যে, সামনে মন্দ বলাকে (আরবি) বলা হয় এবং অসাক্ষাতে নিন্দে করাকে (আরবি) বলে। হযরত কাতাদাহ (রঃ) বলেন…

সম্পূর্ণ তাফসির পড়ুন